নির্বাচিত ১০ চ্যালেঞ্জে বিজয়ী হলেন যারা
জাতীয় হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী হয়েছে দেশের ১০টি জাতীয় সমস্যার প্রাযুক্তিক সমাধান।শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নির্বাচিত ১০ চ্যালেঞ্জে বিজয়ীরা হলেন-
“গুজব প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা প্রবর্তন” চ্যালেঞ্জ-এ ”অন্যেষা” প্রকল্প নিয়ে “টিম অনটন”।
“পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পগুলির মনিটরিং এর জন্য একটি ইফেক্টিভ টুল তৈরি” চ্যালেঞ্জ -এ “ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্ম” প্রকল্প নিয়ে “সাউট#২”।
“একটি কার্যকর ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তন” চ্যালেঞ্জ-এ “গ্রীন বিডি” প্রকল্প নিয়ে “ট্রজান”।
“নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ইনটেগ্রেটেড মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি।” চ্যালেঞ্জ-এ “ইন্টিগ্রেটেড মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম” প্রকল্প নিয়ে “অরিজিন্যাটিভ-১”।
“যথাযথভাবে খাদ্যশস্য সংরক্ষণে স্মার্ট ওয়্যারহাউস (এলএসডি/সিএসডি/সাইলো)” চ্যালেঞ্জ-এ “অ্যান আইওটি বেইজড স্মার্ট ওয়্যারহাউস ফর প্রিজার্ভিং গ্রেইনস প্রপার্লি” প্রকল্প নিয়ে “ব্রগ্রামার্স”।
“অনুমোদিত বিল্ডিং কোড অনুযায়ী স্থাপনা তৈরিতে রিয়েল টাইম ইমারত নির্মাণ পরিবীক্ষণ ব্যবস্থা প্রবর্তন।” চ্যালেঞ্জ-এ “পর্যবেক্ষণ” প্রকল্প নিয়ে “ল্যাম্বডা”।
“পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিতকরণে যথাযথ ব্যবস্থা প্রবর্তন।” চ্যালেঞ্জ-এ “অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেলথ” প্রকল্প নিয়ে “রুয়েট অ্যাবাকাস”।
“রেল দুর্ঘটনা রোধে ‘ক্যাব সিগন্যালিং’ব্যবস্থার আধুনিকায়ন।” চ্যালেঞ্জ-এ “কমিউনিকেশন বেইজড রেইল ট্রাফিক কন্ট্রোল উইথ ক্যাব সিগনেইলিং” প্রকল্প নিয়ে “টিম সিগনাস”।
“নৌ-দুর্ঘটনা রোধে আধুনিক নৌযান সিগন্যালিং/ট্র্যাকিং পদ্ধতি চালুকরণ।” চ্যালেঞ্জ-এ “দি কোস্ট গার্ড” প্রকল্প নিয়ে “জ্যান্ডার”।
“সড়ক দুর্ঘটনা রোধে ‘ড্রাইভিং লাইসেন্স’এবং ‘মোটরযান ফিটনেস সার্টিফিকেট’প্রদান ব্যবস্থার আধুনিকায়ন।” চ্যালেঞ্জ-এ “ড্রাইভ সেইভ লাইভ” প্রকল্প নিয়ে “বুয়েট স্ক্যামারস্”।
প্রসঙ্গত, সারাদেশ থেকে নির্বাচিত প্রায় ১৫০ জন উদ্ভাবকের সমন্বয়ে ৫১টি টিম নিয়ে অনুষ্ঠিত হয় এবারের “ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস”। প্রচার-প্রচারণার অংশ হিসেবে ১০ টি বিশ্ববিদ্যায়ে অনুষ্ঠিত হয় হ্যাকাথনের প্রোমোশনাল ক্যাম্পেইন। প্রাথমিক বাছাইকৃত ৩৪৯ টি টিম থেকে নির্বাচিত ৫১ টি দল মূল হ্যাকাথনে অংশ নেয়। এদের মেনটরিং করেন ৪০ জন মেনটরের সমন্বয়ে গঠিত একটি দক্ষ টিম। হ্যাকাথনে ১০ টি চ্যালেঞ্জের জন্য ১০টি জাজিং বোর্ড গঠন করা হয় যেখানে ৩০ জন অভিজ্ঞ বিচারক এই চূড়ান্ত বিজয়ীদের বাছাই করেন।